কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা বললেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কালো আইন যা যা আছে, আমরা সবাই মিলে বসে আস্তে আস্তে ঠিক করব। বিএনপির অতীত সরকারের সময় যে রকম সাংবাদিকদের গুম, নির্যাতন ও দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়নি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পত্রপত্রিকা খুলুন। আমি কারও নাম বা কোনো পত্রিকার কথা উল্লেখ করব না। শুধু খুলে দেখুন- কীভাবে অনেক খবর ছাপা হয়েছিল। যার সত্যতা কিন্তু ছিল না, অপপ্রচার ছিল। কিন্তু অপপ্রচারটা সংবাদ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, অনেক সাংবাদিকের নাম বলতে পারব যারা নির্যাতনের শিকার হয়েছেন এবং পরবর্তী সময়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এমনকি এখনো অনেকে প্রবাসজীবনে আছেন। স্বৈরাচারের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও ধমক দেওয়া হতো। বিএনপির সময় এগুলো করা হয়নি। বিএনপির অতীত সরকারের সময় যে রকম সাংবাদিকদের গুম করা হয়নি, নির্যাতন করা হয়নি। সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি। ইনশআল্লাহ ভবিষ্যতেও হবে না।

সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধ করে—এ ধরনের যে আইনগুলো রয়েছে, সেগুলো বাতিলের বিষয়ে তিনি বলেন, অবশ্যই, আমরা সবাই মিলে বসব এবং আলোচনা করব। আলোচনা করে সেগুলোকে আমরা এ রকম কালো আইন যা যা আছে, আমরা আস্তে আস্তে ঠিক করব।

তারেক রহমান বলেন, আমাদের কাছে আপনাদের যে রকম চাওয়া থাকবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরও অনুরোধ থাকবে আপনাদের প্রতি, কোনো অপপ্রচার সংবাদ হিসেবে যেন প্রচারিত না হয়। এ বিষয়টিকে সবাইকে সচেতন বা খেয়াল রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১০

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১১

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১২

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৩

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৪

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৫

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৬

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৮

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৯

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

২০
X