কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪২ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা প্রথম থেকেই বলে আসছি—এই অন্তর্বর্তী সরকার সফল হোক। অর্থাৎ, অনেক বিষয়ে কাজ করার সুযোগ আছে। যদি মূল দুটি বিষয়কে ধরা হয়, তবে একদিকে কিছু প্রয়োজনীয় সংস্কারের বিষয় রয়েছে, অন্যদিকে রয়েছে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচনের আয়োজন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, মূলত যেসব সংস্কার করা জরুরি—সেসব সংস্কার সম্পন্ন করে একটি স্বাভাবিক, সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন আয়োজন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা আশা করি, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি—তারা কাজটি সুন্দরভাবে করবেন।

বিবিসির বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ৫ আগস্টে আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। গত এক বছর ধরে ভারতে সঙ্গে সম্পর্কে শীতলতা দেখা গেছে। বিএনপি সরকারে এলে এ ক্ষেত্রে কোনো পরবর্তন আসবে কি না বা পরিবর্তনের উদ্যোগ নেবেন কি না।

জবাবে তারেক রহমান বলেন, তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে শীতল থাকবে। সুতরাং, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।

এর আগে গতকাল তার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রচারিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে জানান। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। আর দল মনোনয়ন দেবে কি না, সেটাও দলের সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত নয়।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X