কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১২ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ
মতবিনিময় সভায় যুব নেতারা

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

রাজধানীর পুরানা পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যুব নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর পুরানা পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যুব নেতারা। ছবি : কালবেলা

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ৮টি যুব সংগঠন। একই সঙ্গে জুলাই সনদ ঘোষণা ছাড়া জাতীয় নির্বাচন না করার আহ্বানও জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই দাবি ও আহ্বান জানানো হয়। জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধসহ জাগপার ৭ দফা দাবির পরিপ্রেক্ষিত বিভিন্ন বন্ধুপ্রতিম যুব সংগঠনের সঙ্গে যুব জাগপার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এস এম ওলীউল আনোয়ারের পরিচালনায় সভায় বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন হুজাইফ, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সবুজ সেরনিয়াবাত, জাতীয় যুবশক্তির (এনসিপি) ১নং যুগ্ম সচিব নিশাত আহমেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি আব্দুল্লাহ আশরাফ, প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম পাপন, যুব আন্দোলনের (এনডিএম) সভাপতি আদনান সানি, দপ্তর সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম, ন্যাশনাল যুব মিশনের সমন্বয়ক শরিফুল ইসলাম, যুব অধিকার পার্টির (পিআরপি) সভাপতি মো. নজরুল ইসলাম সজীব, এবি যুব পার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, যুব জাগপা নেতা জনি নন্দী, মো. ডালিম প্রমুখ।

সভায় বিভিন্ন যুব সংগঠনের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে পিলখানা, শাপলা এবং জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। তারা বলেন, উপদেষ্টা পরিষদে কথিত ভারতপন্থিদের কারণে জুলাই সনদ ঘোষণা এবং নির্বাচন নিয়ে দেশে নতুন করে সংকট সৃষ্টি হচ্ছে।

নেতারা বলেন, দেশের যুব সমাজ অতীতের সরকারগুলোর শাসনামলে ইশতেহারের নামে প্রতারিত হয়েছে। তাই রাজনৈতিক দলগুলোকে যুবকদের কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণে পদক্ষেপসমূহ স্পষ্ট করতে হবে। যুবকরা মনে করে, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার নির্বাচিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১০

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১১

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১২

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৩

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৪

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৫

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৬

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৭

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৯

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

২০
X