কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়নি : সাজ্জাদুল মিরাজ 

দারুসসালাম ১০নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মিসভায় বক্তব্যকালে সাজ্জাদুল মিরাজ। ছবি : কালবেলা
দারুসসালাম ১০নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মিসভায় বক্তব্যকালে সাজ্জাদুল মিরাজ। ছবি : কালবেলা

‘স্বৈরাচার’ আওয়ামী সরকারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর দারুসসালাম থানার আওতাধীন ১০নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাজ্জাদুল মিরাজ বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। কিন্তু তাদের সেই আশা-প্রত্যাশা এখনো পূরণ হয়নি।

তিনি আরও বলেন, ছাত্ররা সবসময়ই রাষ্ট্রের কল্যাণে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীন যুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচার এরশাদ পতন আন্দোলন এবং ২০২৪ সালে স্বৈরাচার হাসিনার পতন আন্দোলনে ছাত্র-জনতা অগ্রণী ভূমিকা পালন করেছেন। কিন্তু বর্তমানে দেখছি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছেন, রাস্তা-ঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। স্বৈরাচার হাসিনার পতনের পরপরই একটা পরিবেশ ছিল, কিন্তু এখন তো দেশে পুলিশ- প্রশাসন আছে। এখন তাদের পড়াশোনা ছেড়ে মানুষের বাসাবাড়িতে হানা দিতে হবে কেন? কেন তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের দিয়ে কমিটি গঠন করবে? এই ছাত্রলীগের দিয়ে কমিটি গঠন করার কারণে দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই সদস্য সচিব বলেন, এই পরিবেশের জন্য মানুষ গত ১৬ বছর আন্দোলন করেনি। একটা সুন্দর গণতান্ত্রিক দেশ ও মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ, আমরা আন্দোলন করেছি।

দারুসসালাম থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা মিলনের সঞ্চালনায় কর্মিসভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম-আহ্বায়ক মো. তানভীর আহম্মেদ খান ইকরাম, জসিম উদ্দিন, সালেহ আহমেদ চৌধুরী মানিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X