শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি ছিল অগ্রভাগে : সাঈদ আহমেদ

শরীয়তপুর পৌরসভায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঈদ আহমেদ আসলাম। ছবি : কালবেলা
শরীয়তপুর পৌরসভায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঈদ আহমেদ আসলাম। ছবি : কালবেলা

শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম বলেছেন, যখনই মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, তখনই বিএনপি নিজের রক্তের বিনিময়ে জনগণের সেই অধিকার ফিরিয়ে দিয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে শরীয়তপুর পৌরসভার জেলা কারাগার সংলগ্ন ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাঈদ আহমেদ আসলাম বলেন, স্বাধীনতার পর থেকে যতবারই দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, ততবারই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ভোট দেবে। কারণ, বিএনপি ক্ষমতার জন্য নয় মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের কাছে গিয়ে আমাদের অতীতের সংগ্রাম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে। তাহলেই বিজয় নিশ্চিত হবে।

কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. জব্বার খানের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আ. মান্নান মাদবর, মোফাজ্জল হোসেন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, মহিউদ্দিন বাদল বেপারী, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটে নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X