কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে স্লো পয়জনিং করা হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে একটা পরিত্যক্ত ভবন থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। অনেকের সন্দেহ, সেদিন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আজকে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না।

তিনি বলেন, খালেদা জিয়া কোনো অপরাধ না করেই আজকে আটক রয়েছেন। অথচ অপরাধ করেও আওয়ামী লীগের মহিউদ্দিন খান আলমগীর, মায়া চৌধুরী, হাজি সেলিমরা বাইরে। নিয়ম কিংবা আইন শুধু বিএনপির জন্য, আর অনিয়ম আওয়ামী লীগের জন্য। এ অন্যায়ের বেড়াজাল অবশ্যই ভেঙে তছনছ করে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, এটা শুধু বেগম খালেদা জিয়ার মুক্তি নয়, সারা দেশের মানুষের মুক্তি, দেশে মানুষের ভোটাধিকারের মুক্তি।

নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে বিএনপির এই নেতা বলেন, আজকে চেয়ারপারসন জেলে। তাকে আমরা মুক্ত করতে পারিনি। এটা আমাদের দুর্বলতা। দেশ ও দেশের মানুষের জন্য তিনি কখনো আপস করেননি। তিনি বেঁচে আছেন ঠিকই কিন্তু আমাদের মাঝে নেই। তিনি আমাদের মাঝে থাকলে দেশের আজ এই অবস্থা হতো না। এদেশ বহু আগে হায়নাদের কাছ থেকে মুক্ত হতো। সেটা বুঝতে পেরে তারা খালেদা জিয়াকে আটকে রেখেছেন।

মির্জা আব্বাস বলেন, আল্লাহতায়ালা বলেছেন আমার রহমত থেকে কেউ নিরাশ হইও না। আমরা কেউ নিরাশ নই। একদিকে আমরা বেগম খালেদা মুক্তির জন্য দোয়া করব; অন্যদিকে এ দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করব।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার অভাবে তার যদি কিছু হয়, তাহলে আওয়ামী লীগকে কেউ রক্ষা করতে পারবে না। বর্তমান সরকারের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। যখন কোনো দেশের বিচারক, আলেম ও সুশীল সমাজ অন্ধ হয়ে যায়, মানুষ যখন নিশ্চুপ হয়ে যায় তখন সেই দেশে আল্লাহর গজব নাজিল হয়।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ শ্রমিক দলের নেতারা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X