কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘অধিকার’ সম্পাদক আদিলুরের রায় বাতিল চান ভিপি নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পুরোনো ছবি
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পুরোনো ছবি

মানবাধিকার সংস্থা ‘অধিকার’র সম্পাদক আদিলুর রহমান খান এবং সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে নুর-রাশেদের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এ দাবি জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকেও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

বিবৃতিতে গণঅধিকার পরিষদ নেতারা বলেন, গত বছর মানবাধিকার প্রশ্নে সক্রিয় বেসরকারি সংগঠন ‘অধিকার’-এর নিবন্ধন নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছিল এনজিওবিষয়ক ব্যুরো। আর আজকে অধিকার এর সম্পাদক ও পরিচালকের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টিকে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষার পক্ষে সামাজিক আন্দোলনের জন্য একটি গভীর হুমকি ও ষড়যন্ত্র হিসেবে দেখছে গণঅধিকার পরিষদ।

তারা আরও বলেন, আদালতকে ব্যবহার করে এই রায়ের মাধ্যমে সরকার মানবাধিকার প্রশ্নে তার যে ভঙ্গুর অবস্থান, তা তুলে ধরেছে। এতে বুঝা যায়, সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে স্বাধীন ও আন্তর্জাতিক স্বীকৃত মানবাধিকার সংগঠনের বিষয়ে অত্যন্ত কঠোর ও নির্দয়। এই রায় আইনের শাসন ও সাংবিধানিক অধিকারের পরিপন্থি। একই সঙ্গে মানবাধিকার কর্মী ও মানবাধিকার সুরক্ষায় কাজ করে এরূপ সংগঠনসমূহের স্বাধীনভাবে কাজ করার পথে এই রায় প্রতিবন্ধকতা ও ভয় সৃষ্টি করবে।

নেতারা অনতিবিলম্বে এই রায় বাতিল দাবি করেন এবং সরকারের রোষাণল থেকে অধিকারের সম্পাদক ও পরিচালকের নিরাপত্তার ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ ও কার্যকরী পদক্ষেপের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X