কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই’

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। পুরোনো ছবি
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। পুরোনো ছবি

জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। রোববার (০২ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নাছির উদ্দিন নাছির লেখেন, অনেকেই জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টের বিরোধিতা করেছেন। তারা বলার চেষ্টা করছেন, বিএনপি ক্ষমতার ভারসাম্য চায় না। কিন্তু প্রকৃতপক্ষে জুলাই সনদের ওইসব প্রস্তাবনাই নির্বাচিত সরকারের ভারসাম্য নষ্ট করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে বিরোধী দলের নির্দেশনায়।

উদাহরণস্বরূপ তিনি বলেন, প্রস্তাবিত জুলাই সনদে পিএসসি’তে নিয়োগের কমিটিতে তিনজন বিরোধী দলের এবং দুজন সরকারি দলের সদস্য থাকবেন। দুদকের নিয়োগের কমিটিতে একজন সরকারি দলের এবং তিনজন বিরোধী দলের প্রতিনিধি থাকবেন। আবার, ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে দুজন সরকারি দলের এবং তিনজন বিরোধী দলের ও দুজন নিরপেক্ষ সদস্য থাকবেন। মহাহিসাব নিরীক্ষক নিয়োগের ক্ষেত্রে দুইজন সরকারি দলের ও পাঁচজন বিরোধী দলের প্রতিনিধি থাকবেন। এতে দেখা যাচ্ছে, সব ক্ষেত্রে সরকারি দলের প্রতিনিধিরা সংখ্যালঘু। বিরোধী দল এবং টেকনোক্র্যাট সদস্যরা প্রভাব বিস্তার করবে। এরূপ পরিস্থিতিতে একটা নির্বাচিত সরকারের পক্ষে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব হবে না। দলের প্রধান কে হবেন তা দলের নেতাকর্মীদের নিজস্ব সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী দলের প্রধান হতে পারবেন না এমন বিধান মৌলিক অধিকারের লঙ্ঘন।

সবশেষ তিনি লেখেন, বিএনপি এই বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। উক্ত প্রস্তাবগুলো মেনে নিলে নির্বাচিত সরকার ক্ষমতাহীন হয়ে পড়বে। সরকার পরিচালনার ক্ষেত্রে বিরোধী দল অযাচিত হস্তক্ষেপ করবে। জনগণের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত সরকার নিজস্ব পলিসি বাস্তবায়ন করতে পারবে না। এর ফলে গণতান্ত্রিক সরকারের ভারসাম্য নষ্ট হবে। নির্বাচিত সরকার একটি অকার্যকর সরকারে পরিণত হবে। তাই বিএনপি এই বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। নোট অব ডিসেন্ট নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X