রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নিবন্ধন ফিরে পেল এক দল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপার নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) জাগপা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০০৮ সালের ২০ নভেম্বর জাগপা নিবন্ধন লাভ করে। এরপর ২০২১ সালের ২৮ জানুয়ারি তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। ২০২৫ সালের ১৯ মার্চ নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বিভাগ রায় দেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতে ইসি জাগপার নিবন্ধন পুনর্বহাল করে।

এক প্রতিক্রিয়ায় জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল কিন্তু রাজনীতি বন্ধ করতে পারেনি। আমরা ধৈর্যের সঙ্গে দেশের পক্ষে রাজনীতি করেছি। সত্যের বিজয় হয়েছে, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি।’

কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এবং লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ধন্যবাদ জানাই বন্ধুপ্রতিম সব রাজনৈতিক দলকে, যারা ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছে। কৃতজ্ঞতা জানাই যারা আমাদের জন্য দোয়া করেছে।’

জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি কাগজে-কলমে যে কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপার ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী দৃঢ় অবস্থান। তাই ভারতীয় ‘র’-এর পরিকল্পনায় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে জাগপার নিবন্ধন বাতিল করা হয়।’

তিনি আরও বলেন, ‘শুধু বিদেশ নয়, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নাম ব্যবহার করে দেশেও একাধিক ব্যক্তি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X