কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে আওয়ামী লীগ : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। পুরোনো ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। পুরোনো ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে আজকে গণতন্ত্রের অপমৃত্য হয়েছে। আর সেটা কে করেছে, আজকের বর্তমান সরকার। তারা বাকশালি পদ্ধতিতে ক্ষমতা কুক্ষিগত করেছে। তারা আজকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে একদফার যুগপৎ আন্দোলন ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। যেই নির্বাচনের দায়িত্বে থাকবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যার অধীনে নির্বাচন হবে। যেখানে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এতে যেই দলই বিজয়ী হোক না কেন, সেই দলই সরকার গঠন করবে। এতে যদি বিএনপি হেরেও যায়, তাতে কোনো আপত্তি নেই আমাদের। জনগণ যাকে চাইবে তাকেই ক্ষমতায় বসাবে। কিন্তু সরকার আমাদের এই দাবি মানতে চাইছে না।

তিনি বলেন, বাংলাদেশে যদি কেউ মানবাধিকার নিয়ে কথা বলতে চায় তাহলে তাকে কেন জেলে দেওয়া হবে- এই প্রশ্ন আমি সরকারের প্রতি রাখছি। তাহলে কি আমরা মানবাধিকার নিয়ে কথা বলব না। আমাদের দেশের সংবিধানে কি মানবাধিকার নেই। তাহলে কেন মানবাধিকার নিয়ে কথা বলায় একজনের দুই বছরের জেল হলো।

তিনি আরও বলেন, আমাদের যৌক্তিক দাবির আন্দোলনের কারণে এই সরকার নীতিগতভাবে পরাজিত হয়েছে৷ খুব শিগগিরই আন্দোলনে ক্ষমতাচ্যুত হবে। এই সরকারকে পরাজিত করার মাধ্যমে আমরা দেশের মানুষের মানবাধিকার, বাকস্বাধীনতা এবং ভোটাধিকার ফিরিয়ে দিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X