কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বাঁধনসহ সাত জন ১০ দিনের রিমান্ডে

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বাঁধনসহ সাত জন ১০ দিনের রিমান্ডে

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধনসহ সাত জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (০৫ নভেম্বর) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অন্যান্য আসামিরা হলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন (৩৩), সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম (২৫), ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ (৩১), মো. মোস্তাফিজুর রহমান জনি (৩৭), যুবলীগের সক্রিয় কর্মী মো. শেখ রাশেদুজ্জামান (৩৫), সেচ্ছাসেবক লীগের কর্মী মো. মামুন শেখ পরশ (৩২)।

এদিন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন এডভোকেট ফারজানা ইয়াসমিন রাখিসহ অন্যান্য আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে প্রত্যককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পল্টন থানার বিজয় নগর পানির ট্যাংকি এলাকায় গত ৩১ অক্টোবর সকাল ছয়টা ৪০ মিনিটের দিকে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল দিতে থাকেন। সেসময় তাদেরকে আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X