কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘাড় ঘোরালেই কটকট আওয়াজ? জেনে নিন কীসের ইঙ্গিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাজের ফাঁকে মাঝেমধ্যেই ঘাড় মটকে দেওয়ার অভ্যাস অনেকেরই। সঙ্গে সঙ্গে যে কটকট করে আওয়াজ হয়, তা শুধু মনকে আরাম দেয় না, অস্থিসন্ধির ক্ষেত্রেও একই প্রভাব দেখা যায়। সাময়িক হলেও এই অভ্যাসে ঘাড়ের নমনীয়তা বৃদ্ধি পায়। অনেক সময় দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে কাজ করলে পেশি শক্ত হয়ে যায়। এমন সময়ে বলপূর্বক ঘাড়ে ঝাঁকুনি দেওয়ার অনুভূতি বেশ স্বস্তিদায়ক।

কিন্তু চিকিৎসকরা সতর্ক করে বলছেন, এই অভ্যাস দীর্ঘমেয়াদে শিরা-উপশিরার জটিল রোগ, অস্থিসন্ধি সমস্যা, এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়াতে পারে।

ঘাড় মটকানোর সময়ে কী ঘটে?

ঘাড় ঘোরালে বা স্ট্রেচ করলে যে কটকট আওয়াজ কানে আসে, তা হাড়ের নয়। মূলত এটি ঘটে সাইনোভিয়াল জয়েন্টে। দুটি হাড়ের মধ্যে থাকা সাইনোভিয়াল ক্যাভিটি জেলির মতো ফ্লুইডে ভর্তি থাকে। এই ফ্লুইড ঘাড়কে মসৃণভাবে নাড়াতে বা ঘোরাতে সহায়তা করে।

যখন এই জয়েন্টে অতিরিক্ত চাপ বা স্ট্রেচ পড়ে, তখন ফ্লুইডের ভেতরে থাকা গ্যাসপূর্ণ বুদবুদ ফেটে যায়। এ থেকে কটকট আওয়াজ সৃষ্টি হয়। এছাড়া লিগামেন্টের সমস্যা থাকলেও ঘাড় ঘোরানোর সময় এমন আওয়াজ হতে পারে। তবে মাঝে মাঝে ঘাড় মটকানো সাধারণত মারাত্মক কোনো সমস্যা নয়।

ভ্রান্ত ধারণা ও সত্য

অনেকের মনে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে, ক্রমাগত ঘাড় থেকে কটকট আওয়াজ হলে অর্থ্রাইটিস হবে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় এর কোনো প্রমাণ মেলেনি। হাড়ের ক্ষয় বা বার্ধক্যজনিত রোগ অনেক ক্ষেত্রে জিনগত কারণে হয়। তাই এই অভ্যাসের সঙ্গে অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিসের কোনো সরাসরি সম্পর্ক নেই।

বিশেষজ্ঞদের পরামর্শ

চিকিৎসকরা বলছেন, মাঝেমধ্যে ঘাড় মটকানো স্বাভাবিক। তবে অতিরিক্ত বল প্রয়োগ করে বা নিয়মিত ঝাঁকুনি দেওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে অস্থিসন্ধি ও পেশি সমস্যা ডেকে আনতে পারে। তাই কাজের ফাঁকে হালকা স্ট্রেচ ও নিয়মিত ব্যায়াম করা অনেক বেশি নিরাপদ।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১১

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১২

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৩

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৪

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৫

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৬

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৭

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৮

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৯

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

২০
X