কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় যাচ্ছেন মীর স্নিগ্ধ

জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধ | ছবি : সংগৃহীত
জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধ | ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য দিতে রোববার (৯ নভেম্বর) বগুড়া-২ আসনের অন্তর্গত শিবগঞ্জে যাবেন জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধ।

শনিবার (৮ নভেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার দুপুর আড়াইটার দিকে বগুড়ার ঐতিহাসিক মহাস্তানে হজরত শাহ সুলতান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর এদিন বিকেল ৩টায় শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র-জনতা সমাবেশে বক্তব্য দেবেন স্নিগ্ধ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন স্নিগ্ধ। এরপর আজ শনিবার একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। আমার কাছে মনে হয়েছে এই বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আরও বড় পরিসরে তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাব। রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য আমি বিএনপির থেকে সুযোগটি কাজে লাগাতে পারব।’

স্নিগ্ধ বলেন, ‘আপনারা জানেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমার পুরো জীবনকে পাল্টে দিয়েছে। আমার যমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ উত্তরাতে শহীদ হয়েছেন। উত্তরা-আজমপুরে আমরা ছোট থেকে বড় হয়েছি। তাই আমার সব থেকে বেশি কাজ করার আগ্রহ উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেই আসনটি নিয়ে।’

তিনি বলেন, ‘যদি কখনো সুযোগ হয়, যদি কখনো আমার দল মনে করে যে আমি কাজ করার যোগ্য, আমাকে জিজ্ঞাসা করলে, আমি অবশ্যই উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেখানে কাজ করার জন্য চাইব।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মীর স্নিগ্ধ বলেন, ‘আগামী নির্বাচনে আমি এক্সপেক্ট করি যে একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। যেখানে কোনো মারামারি হানাহানি হবে না। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতার মাধ্যমে এই নির্বাচনটিকে উৎসব মুখর করবেন। নির্বাচনের ক্ষেত্রে যার যার দলীয় স্বার্থের ক্ষেত্রে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে, এটাই আমি আশা করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X