বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

কাজাখস্তান তো ইসরায়েলের ‘ব্যবহৃত মাল’ : ফিলিস্তিনি নেতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ একটি নতুন দেশ যোগ দিচ্ছে। কয়েক ঘণ্টা পরই জানানো হয়, সেই দেশটি হলো মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কাজাখস্তান।

লন্ডনভিত্তিক গণমাধ্যম দ্য নিউ আরব জানায়, ঘোষণাটি অনেকের কাছেই ‘নীরস’ মনে হয়েছে। কারণ ১৯৯২ সাল থেকেই ইসরায়েল ও কাজাখস্তানের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। ফলে অনেকে একে ‌‌‌‌‘পুরনো সম্পর্কের নতুন মোড়ক’ হিসেবেই দেখছেন।

নতুন রূপে পুরনো কৌশল ২০২০ সালে শুরু হওয়া আব্রাহাম অ্যাকর্ডস মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ হিসেবে পরিচিত। প্রথমে এতে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন, পরে মরক্কো ও সুদান সই করে—যদিও সুদান এখনো চুক্তি অনুমোদন করেনি।

এখন কাজাখস্তানের সংযোজনকে বিশ্লেষকরা দেখছেন ট্রাম্প প্রশাসনের ‘চুক্তি পুনরুজ্জীবনের’ প্রচেষ্টা হিসেবে—তবে এক ভিন্ন আঙ্গিকে।

ওয়াশিংটনভিত্তিক ইয়র্কটাউন ইনস্টিটিউটের তুরান রিসার্চ সেন্টারের পরিচালক জোসেফ এপস্টাইন রেডিও ফ্রি ইউরোপকে বলেন, ‘আব্রাহাম অ্যাকর্ডে যোগদান চুক্তিকে মধ্যপ্রাচ্যের শান্তি উদ্যোগ থেকে পরিবর্তন করে একপ্রকার প্রো–আমেরিকান জোটে রূপ দিচ্ছে— যেখানে সহনশীলতা ও সমৃদ্ধিকে সামনে রেখে ‘মধ্যপন্থী মুসলিম দেশগুলো’কে একত্র করার চেষ্টা চলছে।’

সৌদি যোগদানের আশা ভঙ্গ আব্রাহাম চুক্তির শুরু থেকেই যুক্তরাষ্ট্র চেয়েছিল সৌদি আরব এতে যোগ দিক। মুসলিম বিশ্বের অর্থনৈতিক শক্তিধর দেশ এবং ইসলামের পবিত্রতম দুই স্থানের রক্ষক হওয়ায় রিয়াদকে ছিল মূল লক্ষ্য।

তবে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যার পর সৌদি নেতৃত্ব এই ধারণা পুরোপুরি নাকচ করে দেয়। তারা স্পষ্ট জানায়, ফিলিস্তিনিদের জন্য ‘রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট রূপরেখা’ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক সম্ভব নয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সৌদি আরব পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অটল অবস্থান থেকে এক ইঞ্চিও সরবে না, এবং এই অবস্থান কোনোভাবেই আপসযোগ্য নয়।

এরই মধ্যে ইসরায়েলি গণমাধ্যমে খবর বেরোয়— প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৬ সালের নির্বাচনের আগে সৌদি আরব বা ইন্দোনেশিয়ার সঙ্গে নতুন কোনো স্বাভাবিকীকরণ চুক্তি করতে চান। তবে পর্যবেক্ষকরা মনে করেন, রিয়াদের সঙ্গে চুক্তির সম্ভাবনা ‘অত্যন্ত ক্ষীণ’।

জানা গেছে, বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়াও আলোচনায় রয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে জাকার্তা চায় অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওসিইডি) যোগ দিতে— যেখানে তেলআবিব সদস্যপদ পেতে বাধা হয়ে দাঁড়িয়েছে।

নতুন মোড়কে পুরনো মাল কাজাখস্তানকে অন্তর্ভুক্ত করার এই পদক্ষেপকে অনেকেই সামাজিক মাধ্যমে ব্যঙ্গ ও সমালোচনার চোখে দেখেছেন। অনেকে একে ইসরায়েল-স্বাভাবিকীকরণ উদ্যোগ পুনরুজ্জীবিত করার মরিয়া প্রয়াস হিসেবে আখ্যা দিয়েছেন।

ফিলিস্তিনি-মার্কিনি সাংবাদিক আহমেদ শিহাব-এলদিন এক্সে (টুইটার) লিখেছেন, ইসরায়েল এখন এতটাই মরিয়া যে গাজায় গণহত্যাকে ‘শান্তি’ বলে প্রচার করতে তারা কাজাখস্তানকেও আব্রাহাম চুক্তিতে যোগ করল—যে দেশের সঙ্গে ১৯৯২ সাল থেকেই তাদের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সৌদিদের রাজি করাতে না পেরে এখন বিভ্রমে বাঁচছে তারা।

ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) সাবেক নির্বাহী সদস্য হানান আশরাওয়ি মন্তব্য করেন, আবার ইতিহাস ঘেঁটে নতুন রূপ দিচ্ছে তারা। কাজাখস্তান কোনো আরব দেশ নয় এবং ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক তিন দশক আগেই স্থাপিত। এটা আসলে ‘ব্যবহৃত মাল’।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সাবেক প্রধান কেনেথ রথ বলেন, গাজায় গণহত্যা ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা রুদ্ধ করার পরও আব্রাহাম অ্যাকর্ডস টিকিয়ে রাখতে ট্রাম্প প্রশাসন এখন এমন এক দেশকেও টানছে, যার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বহু পুরোনো। এটি সম্পূর্ণ এক প্রহসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X