কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ‘তারুণ্যের রোডমার্চ’ শুরু

বিএনপির লোগো। গ্রাফিক্স: কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স: কালবেলা

সরকার পতনের একদফা আন্দোলনে তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে ডাকা বিএনপির ‘তারুণ্যের রোডমার্চ’ শুরু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে রংপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই রোডমার্চ। দিনাজপুর গিয়ে শেষ হবে প্রথম দিনের এ কর্মসূচি।

ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির তিন অঙ্গসহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে হচ্ছে এ রোডমার্চ।

রোডমার্চ শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় রোডমার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুরে রোডমার্চ সমাপ্তির সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বগুড়া চার রাস্তার মোড় থেকে শুরু করে রাজশাহী গিয়ে শেষ হবে দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ।

এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সর্বশেষ গত ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে একদফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১০

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১১

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১২

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৩

আবারও দেশে ভূমিকম্প

১৪

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৫

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৬

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৭

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৮

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

২০
X