কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মমতাজের জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা : শক্তি শঙ্কর

জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। পুরোনো ছবি
জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। পুরোনো ছবি

টাকা নিয়ে অনুষ্ঠান করতে না যাওয়ায় জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত। পরে গত ৮ সেপ্টেম্বর মামলা থেকে জামিন পান তিনি। তবে সেই জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যান মামলার বাদী শক্তি শঙ্কর বাগচী।

সেখানে গিয়ে মমতাজ ও বহরমপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলকেশ দাসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে এনে পিটিশন করেছেন শক্তি শঙ্কর বাগচী। এ সময় তিনি সংবাদ মাধ্যমকে বলেন, মমতাজের জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

শক্তি শঙ্কর বাগচী বলেন, ‘আমি কলকাতা হাইকোর্টে মামলা করেছি , জাজদের পার্টি করে মামলা করেছি। অর্ডার আমার ফেবারে। আমি বলছি না, আমি সব থেকে বেশি জানি বা সব জানি, পয়েন্টটা হচ্ছে এটাই যে, মমতাজের জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা, শুধু মমতাজ নয়, তার স্বামী এবং মমতাজের এখানকার যে আইনজীবী সবাই জেলে যাবে।

তিনি বলেন, হাইকোর্ট আমাকে মামলা করার অনুমতি দিয়েছেন। হাইকোর্ট বিষয়টা পুরোপুরি জানে। নিম্ন আদালতের যে বিচারক মমতাজকে জামিন দিয়েছেন তিনিও জানেন। এর পরও এই মামলায় ফরেন অ্যাক্টটাই এপ্লাই হয়নি। সেখানে ২০৫ ধারা অর্থাৎ আসামির সশরীরে আদালতে হাজিরা না দেওয়ার ক্ষেত্রে আদালত অনুমতি দিয়েছে। যেখানে মমতাজের পাসপোর্ট দু’রকম নামে রয়েছে। হাইকোর্টের অর্ডার রয়েছে মেরিট অনুযায়ী বিচার করতে।

টাকা নিয়ে অনুষ্ঠান না করায় মমতাজের বিরুদ্ধে ২০০৮ সালে মামলা করেন ইভেন্ট অরগানাইজার শক্তিশঙ্কর বাগচী। তিনি অভিযোগ করেন, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সঙ্গে তার লিখিত চুক্তি হয়। চুক্তি অনুসারে ২০০৮ সালের ডিসেম্বরে বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পি হিসেবে মমতাজকে ১৪ লাখ রুপির বিনিময়ে বায়না করা হয়। কিন্তু মমতাজ টাকা নিয়েও অনুষ্ঠানে যোগ দেননি। পরে টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান মমতাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১০

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১১

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১২

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৩

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৪

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৫

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৬

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৭

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৮

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৯

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

২০
X