কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ নির্বাচনের প্রধান শর্ত নিরপেক্ষ সরকার : জাগপা

জাগপার আলোচনা সভায় বক্তব্য রাখছেন সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা
জাগপার আলোচনা সভায় বক্তব্য রাখছেন সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা

যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, দেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার প্রধান শর্ত হলো নির্দলীয়-নিরপেক্ষ সরকার। এ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

লুৎফর রহমান বলেন, কথা পরিষ্কার- এইবার আর ২০১৪ ও ২০১৮ এর মতো একতরফা এবং নিশিরাতে ভোট চুরির নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আগামীতে নির্বাচন হবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইনশাআল্লাহ।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানকে স্মরণ করে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে উনার অভাবটা খুব অনুভব হচ্ছে। উনার আদর্শ লালন করে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।

ক্ষমতাসীনদের উদ্দেশে জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন বলেন, সময় থাকতে পদত্যাগ করে জনগণকে মুক্তি দিন। দেশের জনগণ আপনাদের আর ক্ষমতায় দেখতে চায় না।

ঢাকা মহানগর জাগপার সভাপতি মোহাম্মদ হোসেন মোবারকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ শাহিনের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, জাগপা নেতা আবু রায়হান, জাগপা নেতা হারুনর রশীদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১১

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১২

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৩

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৪

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৫

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৭

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৮

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৯

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X