কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

ভূমিকম্প থেকে জনগণকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ভূমিকম্প নিয়ে প্রস্তুতি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আজকের ভূমিকম্প হওয়ার পর ভাবার কোনো কারণ নেই, আমরা অনেক নিরাপদ আছি। তাই রাষ্ট্রীয়ভাবে জরুরি পদক্ষেপ নিতে হবে। বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, তার থেকে যাতে কম ক্ষয়ক্ষতি কিভাবে করা যায় তার উদ্যোগ নেওয়া উচিত।

জাহিদ বলেন, আপনারা জানেন, জলবায়ু পরিবর্তন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ব্রাজিলে এবং সেখানে খুব বেশি রেসপন্ড সারা পৃথিবীর যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যেসব উন্নত দেশ তাদের রেসপন্ড ঠিক ততটুকু নেই। যার জন্য ইদানীংকালে দেখবেন বাংলাদেশে কখনো দেখা যাচ্ছে, শীত খুব লম্বা হচ্ছে, কখনো গরম বেশি পড়লে, কখনো কখনো আমাদের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সেই পুরনো আগুন সন্ত্রাসের কথা অনেকের মনে আছে, শেরাটন হোটেলের সামনে দ্বিতলা বিআরটিসি বাসে গানপাউডার দিয়ে ১১ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিলো ১৭৪ দিন হরতাল করে। সেই সময়ে যারা করেছিল তারাই বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, পুরনো আগুন সন্ত্রাস নিয়ে তারা আবার মাঠে নেমেছে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X