কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ভূমিকম্পে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আজকের ভূমিকম্পে আমরা মানুষের জীবন হারিয়েছি। বহু মানুষ আহত হয়েছেন। ঘরবাড়ি ধসে গেছে। বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একইসাথে ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কিত হয়েছেন এবং পরবর্তীতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করছেন। বাড়ির শিশু ও বৃদ্ধদের নিয়ে অনেকে দুশ্চিন্তায় পড়েছেন। এই দুশ্চিন্তা থেকে বাঁচতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন আমরা পরস্পরের পাশে দাঁড়াই।

নেতৃদ্বয় বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উদ্ধারকাজ চালানো, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, নিহতদের পরিবারের দায়িত্ব গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্য।

বিবৃতিতে তারা আরও বলেন, একইসাথে আমাদের নগর পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হবে। ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় কীভাবে আমরা প্রস্তুতি নিতে পারি, সে বিষয়ে জনগণের অংশগ্রহণে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। মানুষের মধ্যে যে মানসিক চাপ ও আতঙ্ক তৈরি হয়েছে, সেটা কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X