কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার সরঞ্জাম বাংলাদেশে নেই : এ্যাব

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিবৃতি দিয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ সোমবার (১৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তারা বলেন, প্রবীণ ও মহিয়সী নারী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছে যে, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার লিভারের কার্যক্ষমতা প্রায় শেষের দিকে। এ অবস্থায় দেশে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। কেননা তার চিকিৎসার জন্য যে ধরনের চিকিৎসা-সরঞ্জামাদি দরকার সেসব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। তাই আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সংগ্রামী আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও ক্ষমতাসীন স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক উন্নত চিকিৎসার সুযোগ বঞ্চিত হওয়ায় আমরা এ্যাবের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তারা আরও বলেন, দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসাপরায়ণ মনোভাব পরিহার করে সরকারকে গণতান্ত্রিক পথে চলার পরামর্শ দিচ্ছি আমরা। অন্যথায় বেগম খালেদা জিয়ার কিছু হলে তার সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X