কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাটোর মদদে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি সবার জন্য উদ্বেগের কারণ : সিপিবি

সমাজতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের সভাপতি কমরেড ভু অং ডিন হিউয়ের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সিপিবির নেতাদের বৈঠক। ছবি : কালবেলা
সমাজতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের সভাপতি কমরেড ভু অং ডিন হিউয়ের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সিপিবির নেতাদের বৈঠক। ছবি : কালবেলা

সুখে-দুঃখে সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায় ভিয়েতনাম। সে দেশের কমিউনিস্ট পার্টি, জনগণ ও সরকার এ ব্যাপারে সব সময় আন্তরিক বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত ভিয়েতনামের প্রতিনিধি দলের সদস্যরা।

সমাজতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের সভাপতি কমরেড ভু অং ডিন হিউ-এর নেতৃত্বে ঢাকা সফররত প্রতিনিধিদলের সাথে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতাদের এক দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে সে দেশের প্রতিনিধি দলের সদস্যরা এই অঙ্গীকার করেন।

সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ এন রাশেদা, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক এম এম আকাশ এবং অ্যাড. হাসান তারিক চৌধুরী।

বৈঠকে কমরেড ভু অং বলেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যুগ যুগের ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে। যা ভবিষ্যতে আরও জোরদার হবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের সাথেও ভিয়েতনামের জনগণের গভীর এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। যা দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের সাথে ভিয়েতনামের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি, জনগণ ও সরকার বাংলাদেশের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবে।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভিয়েতনামের জনগণ ও সেদেশের কমিউনিস্ট পার্টির অসামান্য সহযোগিতার কথা স্বরণ করে সিপিবি সভাপতি বলেন, ভিয়েতনামের চলমান সমাজতান্ত্রিক কর্মসূচি এবং এর ফলশ্রুতিতে দৃশ্যমান অর্থনৈতিক উন্নয়ন শিক্ষণীয়। সিপিবি সভাপতি এশিয়ার যুদ্ধের দামামা বন্ধে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন। বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নানা বিদেশি শক্তির হস্তক্ষেপ এবং বিশেষ করে ন্যাটোর মদদে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি আজ সবার জন্য এক বিরাট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিপিবি সভাপতি রোহিঙ্গা সমস্যাসহ এশিয়ায় নানাবিধ সমস্যা সমাধানে ভিয়েতনামের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X