কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজেই কি বাড়াচ্ছেন স্ট্রোকের ঝুঁকি

ফাইল ছবি
ফাইল ছবি

রাতে একটু দেরি করে ঘুমালেন, সকালে একটু দেরি করে উঠলেন—ভাবছেন, ক্ষতি কী? ঘুম তো হয়েছেই! কিন্তু জানেন কি, এই ঘুমের সময়ের ছোটখাটো অনিয়মও নীরবে বাড়িয়ে দিচ্ছে আপনার স্ট্রোক আর হার্ট অ্যাটাকের ঝুঁকি?

নতুন এক গবেষণায় উঠে এসেছে, শুধু ঘুমের পরিমাণ নয়—প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া আর ঘুম থেকে ওঠাও শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়গুলো এলোমেলো হলেই আপনার শরীরের ভেতরের ছন্দ ভেঙে যায়, যা সরাসরি প্রভাব ফেলে হৃদয়ের ওপর।

এ গবেষণাটি প্রকাশিত হয়েছে Journal of Epidemiology & Community Health-এ। গবেষণায় বলা হয়েছে, যাদের ঘুমের সময় এলোমেলো, তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক বা হার্ট ফেল করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

গবেষণাটি পরিচালনা করেছেন কানাডার একজন বিশেষজ্ঞ, জ্যাঁ-ফিলিপ শাপুট। তিনি বলেন, প্রতিদিন ঘুম ও জাগরণের সময় যদি বদলায়, তাহলে শরীরের স্বাভাবিক ছন্দ বা বডি ক্লক বিঘ্নিত হয়। এতে শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজ যেমন হরমোন নিঃসরণ, বিপাকক্রিয়া, রক্তচাপ ঠিকভাবে কাজ করে না—যার প্রভাব পড়ে আমাদের হৃদয়ের ওপর।

কীভাবে গবেষণা করা হয়?

৭২ হাজারেরও বেশি মানুষকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়, যাদের বয়স ছিল ৪০ থেকে ৭৯ বছর। তাদের ঘুমের নিয়ম অনুযায়ী তিনটি দলে ভাগ করা হয়:

নিয়মিত ঘুম: যাদের ঘুমের সময় খুবই নিয়মমাফিক (SRI ৮৭.৩ বা তার বেশি)

মাঝারি অনিয়ম: ঘুমের নিয়ম কিছুটা এলোমেলো (SRI ৭১.৬-৮৭.৩)

অত্যন্ত অনিয়মিত: যাদের ঘুম একেবারেই এলোমেলো (SRI ৭১.৬-এর নিচে)

কী দেখা গেল?

- যাদের ঘুম সবচেয়ে অনিয়মিত ছিল, তাদের স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বেড়েছে ২৬%।

- মাঝারি অনিয়মে এই ঝুঁকি বেড়েছে ৮%।

- আর যারা নিয়ম করে ঘুমান, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি ১৮% কম।

ঘুমের অনিয়ম শরীরকে কীভাবে ক্ষতি করে?

বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের সময় ঠিক না থাকলে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়ান রিদম বিঘ্নিত হয়। এতে শরীরের ভেতরে চলা নানা প্রক্রিয়া যেমন বিপাক, হরমোন নিঃসরণ বা রক্তচাপের নিয়ন্ত্রণ—সব কিছু এলোমেলো হয়ে যায়। এর ফলে দীর্ঘ মেয়াদে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়।

কীভাবে ঘুমের নিয়ম ঠিক রাখবেন?

গবেষকরা কিছু সহজ টিপস দিয়েছেন:

- প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন

- ঘুমানোর আগে ভারী খাবার ও ক্যাফেইন খাবেন না

- মোবাইল বা স্ক্রিন কম ব্যবহার করুন

- ঘুমানোর আগে শান্ত পরিবেশে থাকুন এবং একটি নির্দিষ্ট রুটিন মানুন

স্ট্যানফোর্ড মেডিসিনের ঘুম বিশেষজ্ঞ স্কট কুচার বলেন, ঘুম ঠিক করার সবচেয়ে বড় কৌশল হলো—প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা। সেটি ঠিক করতে পারলে অন্য সমস্যাও সহজে ঠিক হয়ে যাবে।

শুধু ক্লান্তিই নয়, ঘুমের অনিয়ম আপনার অজান্তেই হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। তাই সুস্থ থাকতে হলে এখনই ঘুমের রুটিন ঠিক করুন।

সূত্র: হেলথলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X