কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সরকার : ডা. ইরান

জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা

যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শেখ হাসিনার প্রতিহিংসার টার্গেট বেগম খালেদা জিয়া। কারণ, খালেদা জিয়া আপসহীন ও অত্যন্ত জনপ্রিয় এক নেত্রী। তাকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজানো রায় দিয়ে কারান্তরীণ করে রাখা হয়েছে। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে দেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইরান।

তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিচার বিভাগকে ব্যবহার করছে। জিয়া পরিবারের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। জনগণ আওয়ামী জুলুম-নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচতে চায়।

তরুণ দলের সভাপতি ডা. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া, পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো. হানিফ, তরুণ দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি টি এইচ তোফা, সহসভাপতি মো. সজল মিয়া, মো. শাহ জালাল সিকদার, বীর মুক্তিযুদ্ধা মো. বাদশা, কবির হোসেন জেহাদী, প্রচার সম্পাাদক কবির হোসেন মোড়ল প্রমুখ।

পরে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন লেবার পার্টির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মো. জাকির হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১০

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১১

সুখবর দিলেন সামান্থা

১২

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৩

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৪

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৫

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৬

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৮

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৯

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

২০
X