কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন লেবার পার্টির

বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে কথা বলেন মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা
বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে কথা বলেন মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা

গাজায় গণহত্যায় মুসলিম দেশসমূহের সংগঠন ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

বিশ্বব্যাপী গাজায় গণহত্যা বন্ধের সংহতি কর্মসূচির সমর্থনে সোমবার (০৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই প্রশ্ন তুলেন।

ইরান বলেন, গাজায় নিরাপরাধ নিষ্পাপ শিশুদের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে তা চরম মানবধিকারের লঙ্ঘন। বিশ্বের এমন কোনো যুদ্ধ আইন নেই, যে আইনে গণহত্যা করা বৈধ। আমরা দেখছি, মানবতার ধোঁয়া ওড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু ওআইসি আজ নির্জীব। এই নির্জীব ওআইসি আমাদের প্রয়োজন নেই।

ইজরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান লেবার পার্টির প্রধান।

এই সংহতি সমাবেশে গণফোরামের নেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড নুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, জনতার অধিকার পার্টির মহাসচিব মোঃ রাজা রহমান, নাগরিক পার্টির আহসান উল্লাহ শামীম, জাস্টিস পার্টির আবুল কাসেম, সমাজতান্ত্রিক দলের হাফিজুর রহমান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মুফতি তরিকুল ইসলাম সাদি, হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ রুম্মান সিকদার, মনির হোসেন খান, মিরাজ খান, জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১০

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১২

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৩

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৪

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৫

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৬

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৭

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৯

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

২০
X