কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

দাবি না মানলে দায় সরকারকেই নিতে হবে : প্রিন্স

বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হলে দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি না মানলে দায় সরকারকেই নিতে হবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহে প্রবল বর্ষণের মধ্যে নতুনবাজারে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে এই সমাবেশ হয়।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী বক্তব্য রাখেন।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, কর্তৃত্ববাদী সরকার জনগণের দাবিকে অগ্রাহ্য করে বেগম খালেদা জিয়াকে যেমন মুক্তি দিচ্ছে না, তেমনি দলীয় সরকারের অধীনে আবারও ২০১৪ ও ২০১৮'র মতো সাজানো পাতানো নির্বাচন আয়োজনে ষড়যন্ত্র করছে। তবে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, এ দেশে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। জনগণ এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, দুই সেলফিতেই যদি সব ফয়সালা হয়ে থাকে, তবে আপনার প্রধানমন্ত্রী আমেরিকায় অবস্থানকালেই কেন তারা ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ শুরুর ঘোষণা দিলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১০

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১১

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১২

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৪

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৫

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৬

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৭

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৯

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

২০
X