কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে : মির্জা ফখরুল

সোমবার বিকেলে রাজধানীর ধোলাইখাল এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা
সোমবার বিকেলে রাজধানীর ধোলাইখাল এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা

আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে পরাজিত করতে দলীয় নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জাতি আজ চরম ক্রান্তিলগ্নে উপনীত। আজ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে কিনা, ভোটের অধিকার ফিরে পাব কি না, দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবে কি না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেরত আসবেন কি না, আমরা মামলা থেকে রেহাই পাব কিনা- তা আমাদের ওপর নির্ভর করছে। এ সরকার সহজে কথা শুনবে না। তাই আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে হবে। এ জন্য আমাদের শপথ নিতে হবে। সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সমাবেশে এসব কথা বলেন ফখরুল।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ চিকিৎসার একদফার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া আমাদের মায়ের মতো। তাকে পুরোনো কারাগারে একাকী রাখা হয়। তার ভুল চিকিৎসা হয়েছে। কদিন আগে একজন আলেম ইন্তেকাল করলেন। বাজারে কথা আছে, তার ভুল চিকিৎসা হয়েছে। আমি বুঝি না, খালেদা জিয়াকে কেন বিদেশে চিকিৎসা দিতে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।’

তিনি উল্লেখ করেন, দণ্ডিত অবস্থায় অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গেছেন- এমন দৃষ্টান্ত আছে। যদি কোনো অঘটন ঘটে, তাহলে পালাবার পথ পাবেন না বলে সরকারকে হুঁশিয়ার করেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ নেতারা।

অপর সমাবেশটি ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশন এলাকায় হওয়ার কথা ছিল। কিন্তু রোববার রাত দেড়টায় সমাবেশের জন্য তৈরি মঞ্চ পুলিশ ভাঙচুর করে বলে অভিযোগ করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এজন্য সমাবেশটি স্থগিত করা হয়। এটি আগামী বৃহস্পতিবার আমিনবাজারে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X