কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মুক্তি দাবি মোস্তফা জামালের

জাতীয় পার্টির (জাফর) কার্যালয়ে যৌথ সভার দৃশ্য। ছবি : কালবেলা
জাতীয় পার্টির (জাফর) কার্যালয়ে যৌথ সভার দৃশ্য। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটভুক্ত জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। অথচ সুচিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির (জাফর) কার্যালয়ে দলের এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন মোস্তফা জামাল। একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন স্থানে অনুষ্ঠেয় ১২ দলীয় জোটের মহাসমাবেশ সফলের লক্ষ্যে এই যৌথ সভার আয়োজন করে দলটি।

জাতীয় পার্টির (জাফর) এই চেয়ারম্যান বলেন, দেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মন্তব্যগুলি দেশবাসী ও বিশ্ববাসীর নিকট বিস্ময় ও কৌতুক সৃষ্টি করে চলেছে। তিনি অবিলম্বে সরকারকে পদত্যাগ করে জনপ্রত্যাশা অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সেলিম মাষ্টার, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, শরীফ মিয়া, কেন্দ্রীয় নেতা এএসএম শামীম, কাজী মোহাম্মদ নজরুল, গোলাম মোস্তফা, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কাজী ফয়েজ, সদস্য-সচিব মেহেদী হাসান, জাতীয় যুবসংহতির আহবায়ক নিজাম উদ্দীন সরকার প্রমুখ।

সভায় চাল, ডাল, ডিম, আলুসহ সকল প্রকার নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে, কঠোর ভাষায় তার নিন্দা জানানো হয় এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে সরকারি মদদপুষ্ট সিন্ডিকেট ব্যবসায়ীদের যথাযথভাবে দমনের দাবি জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১০

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১১

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১২

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৩

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৪

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৫

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৬

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৭

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৮

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

২০
X