কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

২০১৪-১৮ মার্কা নির্বাচন জনগণ আর মানবে না : যুবদল সভাপতি

সরকার পতনে ঝিনাইদহ-মাগুরা-যশোর-খুলনা রোডমার্চের উদ্বোধনীতে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
সরকার পতনে ঝিনাইদহ-মাগুরা-যশোর-খুলনা রোডমার্চের উদ্বোধনীতে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই সরকার আবারও দেশে ২০১৪ সাল এবং ২০১৮ সালের নির্বাচনের মতো একতরফা ও নিশিরাতে ভোট ডাকাতি করতে চায়। তবে ২০১৪-’১৮ মার্কা নির্বাচন এ দেশের জনগণ আর মানবে না।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবি আদায়ে ঝিনাইদহ-মাগুরা-যশোর-খুলনা রোডমার্চ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, ‘এই সরকার ভোট চুরি করতে চায়। ২০১৪ সালে নির্বাচন হয়েছে, ভোটকেন্দ্রে কুত্তা বসে ছিল। এ জন্য সবাই বলে ২০১৪ সালে কুত্তামার্কা নির্বাচন হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে নিশিরাতে ভোট চুরি করেছে। সেইজন্য বর্তমান সরকারকে নিশিরাতের অবৈধ সরকার বলা হয়। তারা এইবার নির্বাচনে ভোট ডাকাতি করতে চায়, সেইজন্য দেশে-বিদেশে তদবির করে বেড়াচ্ছে। আমাদের সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে এই ভোটডাকাত সরকারকে প্রতিরোধ করতে হবে।’

তিনি বলেন, ‘এই সরকার আমাদের ভোটের অধিকার হরণ করেছে। এইবার নির্বাচনে ভোট ডাকাতি করতে চায়, এ সরকার কাউকে ভোট দিতে দেয় না। সেজন্য আন্দোলনের মধ্যদিয়ে এ সরকারকে পরাজিত করতে হবে। একটা নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় রোডমার্চপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড আসাদুজ্জামান ও সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সহ-সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X