কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের বিদায়ের ধ্বনি বাজতে শুরু করেছে : সালাম

জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। ছবি : কালবেলা
জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সরকারের বিদায়ের ধ্বনি বাজতে শুরু করেছে। এই ধ্বনি ইতোমধ্যে সচিবালয়, গণভবনে পৌঁছে গেছে। তাই লুটেরারা তাদের লুণ্ঠিত অর্থ নিরাপদ রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ সফল করার লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শাহিনুর নার্গিস, যুগ্ম আহ্বায়ক হোসনে আরা লিজা, হাসিনা বেগম হাসি, রাজিয়া সুলতানা শিউলীসহ মহানগর ও বিভিন্ন থানা মহিলাদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম বলেন, ভাবছেন দেশের টাকা, জনগণের টাকা লুট করে পালাবেন? সুযোগ নেই। দেশের জনগণ তো আপনাদের আগেই প্রত্যাখ্যান করেছে, এখন বিদেশিরা এই ভোটচোর এবং দুর্নীতিবাজদের ঠাঁই দিবে না বলে জানিয়ে দিয়েছেন। এখন কই যাবেন? কোথায় পালাবেন? চারদিকে আপনাদের অন্ধকার। এখনো সময় আছে, খালেদা জিয়াকে মুক্তি দেন, ক্ষমতা থেকে বিদায় নিয়ে বন্দি গণতন্ত্রকে মুক্তি দেন। তাহলে হয়ত লুণ্ঠিত অর্থ ফেরত না পেলেও জনতার রোষ থেকে বেঁচে যাবেন।

তিনি বলেন, আজ দেশের মানুষ পেট ভরে ভাত খেতে পারছেন না। অথচ রাষ্ট্রের টাকা খরচ করে প্রধানমন্ত্রী বিশাল বহর নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন।

আফরোজা আব্বাস বলেন, এ সরকারের আমলে আজ মা-বোনের কোনো নিরাপত্তা নেই। এরা মানুষকে সম্মান দিতে জানে না। এরা শুধু জানে কীভাবে জনগণের টাকা লুট করা যায়, কীভাবে ভোট চুরি করা যায়।

তিনি বলেন, আজকে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। শুধু খালেদা জিয়া নয়, বন্দি আছে গণতন্ত্র, বন্দি আছে দেশের বাকস্বাধীনতা। এ থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে আমাদের ভাইদের পাশাপাশি মা-বোনদেরও রাজপথে নামতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১০

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১১

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১২

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৩

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৫

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৬

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৭

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৮

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৯

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

২০
X