বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বিদেশিদের কাছে না গিয়ে জনগণের কাছে ভোট চান’

শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন আবদুস সবুর
শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন আবদুস সবুর

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির উদ্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেন, বিদেশি প্রভুদের কাছে সকাল-বিকেল ধরনা না দিয়ে দেশের জনগণের কাছে যান। দেশের জনগণের কাছে ভোট চান। দেশের জনগণই পারবে ক্ষমতায় বসাতে, বিদেশিরা নয়। আর আমাদের শক্তি দেশের জনগণ।

আজ সোমবার কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা মাঠে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সবুর বলেন, ‘কোনো বিদেশি শক্তিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে দেয়া হবে না। আমরা স্বাধীন রাষ্ট্র। আমাদের সিদ্ধান্ত নিবে দেশের জনগণ। অন্য কোনো রাষ্ট্রের নাক গলাতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘দেশের উন্নয়ন, অগ্রগতি অনেকের কাছে ভালো লাগে না। তারা চায় দেশের উন্নয়ন, অগ্রগতিকে থামিয়ে দিতে। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন অগ্রগতিকে থামানো যাবে না। দেশের মানুষ তা মেনে নিবে না। দেশের জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকেই ভোট দিবে। দেশের মানুষ চায় উন্নয়ন। মানুষ এখন আর ভোট চোর, দুর্নীতিবাজ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচনে টানা চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সবুর বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি-জামায়াত যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে সময়োচিত জবাব দিতে হবে। আগামী নির্বাচনে জয়লাভের কোনো বিকল্প নাই।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X