কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে চলছে ‘মহিলা সমাবেশ’

শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে উপস্থিত নেতারা। ছবি : কালবেলা
শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে উপস্থিত নেতারা। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে ‘মহিলা সমাবেশ’।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগ এই সমাবেশ শুরু হয়।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইতোমধ্যে সমাবেশ মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান উপস্থিত হয়েছেন।

সমাবেশ শুরুর আগে থেকেই ঢাকা মহানগরসহ সারা দেশের মহিলা দলের নেতাকর্মীরা রং- বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নয়াপল্টন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১০

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১১

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৩

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৪

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৫

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৬

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৭

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৮

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৯

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

২০
X