কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১০ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সমাবেশে মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানাল কৃষক লীগ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় কৃষক লীগের সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি সমীর চন্দ।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কৃষক দলের সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছি। এই কৃষক সমাবেশে তাদের বক্তব্যের স্বাধীনতা ও কৃষকের পক্ষে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এমনকি তাদেরকে সম্মানের সঙ্গে যোগদান ও সমাবেশ শেষে তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছি।

সমীর চন্দ বলেন, ‘কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তার সহকর্মীর মুঠোফোন থেকে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করেছিলেন। আগামী কৃষক সমাবেশ এবং আমার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেওয়ার জন্য ফোন করেছিলেন তিনি।’

তিনি আরও বলেন, ‘আমিও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। তাছাড়া শনিবারের কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কী কী করেছে, তার চিত্র তুলে ধরার জন্য তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X