কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’

সংসদে রুমিন ফারহানা। ফাইল ছবি
সংসদে রুমিন ফারহানা। ফাইল ছবি

দেশে হাম সংক্রমণ পরিস্থিতি ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরার প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে জাতীয় সংসদে তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার (৮ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধির ওপর আলোচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে উদ্দেশ করে এই সমালোচনা করেন তিনি।

রুমিন ফারহানা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য উল্লেখ করে বলেন, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মাত্র ১০ দিনে ৯৮ শিশুর সন্দেহজনকভাবে হামজনিত মৃত্যু হয়েছে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ১৬ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে চারজন এবং নিশ্চিতভাবে দুজনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া বিভিন্ন হাসপাতালের তথ্যের ভিত্তিতে একটি জাতীয় দৈনিক গত দুই সপ্তাহে ৬১ জন মৃত্যুর খবর প্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি। তার মতে, দেশে আগে হামে মৃত্যুহার ছিল প্রতি ১০ লাখে ১ শতাংশ, যা বর্তমানে বেড়ে ১৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এর পেছনে রয়েছে অসংখ্য পরিবারের কান্না, সন্তানের লাশ কাঁধে নেওয়ার অসহনীয় বেদনা।’

তার উপস্থাপিত ডাটাবেইজ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মন্তব্য করেন, হামের রোগীদের নিয়ে আতঙ্ক সৃষ্টি করা উচিত নয়।

তিনি বলেন, ‘ভয় দেখানো ঠিক না, এতে জনগণের মধ্যে প্যানিক তৈরি হতে পারে।’

এ বক্তব্যের জবাবে রুমিন ফারহানা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমি তো জানতাম, আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে তো কথা বলছি না। সংসদে যদি জনগণের স্বার্থে কথা বলতে না পারি, তাহলে কোথায় বলব?’

রুমিন ফারহানার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি কাউকে কথা বলতে নিষেধ করিনি, শুধু প্যানিক না তৈরির আহ্বান জানিয়েছি। আমরা এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছি।’

মন্ত্রী আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে ৪১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X