কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:৩৬ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকার ‘রাষ্ট্রকে’ হুমকি দিতে পারে না : রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত

সরকার রাষ্ট্র ও জনগণকে হুমকি দিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

আজ শনিবার (৭ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন তারা।

‘বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব’- গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জেএসডি নেতৃদ্বয় বলেন, রাষ্ট্র ও জনগণকে লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ সরকারের গণবিচ্ছিন্নতার প্রমাণ। যে দেশের অর্থনীতির গতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যক্তির ইচ্ছায় বাড়ানো-কমানো যায়, তাকে আর প্রজাতন্ত্র বলা যায় না।

তারা বলেন, বিদ্যমান অসাংবিধানিক ও জনগণের সম্মতিহীন সরকার প্রায়ই বিদ্যুৎসহ সবকিছু বন্ধ করে দেওয়ার মাধ্যমে সর্বতোভাবে রাষ্ট্রকে অনিয়ন্ত্রিত করার হুমকি প্রদান করে থাকে, যা খুবই অগ্রহণযোগ্য। বিশ্বের কোনো দেশের সরকার রাষ্ট্র বা জনগণকে এ ভাষায় হুমকি প্রদান করে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেরত বিরোধীদলকে যে ভাষায় সরকার আক্রমণ করে, তা রাজনীতিকে চরমভাবে সহিংসপ্রবণ করে তুলবে।

তারা আরও বলেন, সরকারের যে কোনো খাতের ভর্তুকি জনগণের ট্যাক্সের অর্থে প্রদান করা হয়- কারো ব্যক্তিগত অর্থে নয়। রক্তের দামে কেনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে রাজতন্ত্রে পরিণত করার সব অপচেষ্টা থেকে সরকারকে বিরত থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X