কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

অশুভ উদ্দেশ্যে বিএনপি নেতা রাব্বিকে তুলে নেওয়া হয়েছে: রিজভী

বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি। ছবি : কালবেলা
বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি। ছবি : কালবেলা

কাফরুল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি আজ সোমবার (০৯ অক্টোবর) দুপুর ১২টায় মিরপুর ১১ নম্বরের ইসলামী হাসপাতালে তার অসুস্থ মাকে ভর্তি করাতে গেলে হাসপাতালের সামনে থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তুলে নিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই ধরনের ভয়াবহ অমানবিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আওয়ামী লীগ জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত করছে। আমরা আশঙ্কা করছি, অশুভ উদ্দেশ্যে রাব্বিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

রিজভী বলেন, নিশিরাতের নির্বাচনের পরও সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। তাই গুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যা ও গ্রেপ্তারের পর অস্বীকার করার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধী দলশূন্য না করলে নব্য বাকশালী শাসনব্যবস্থা কায়েম করা যাবে না। সে জন্য বিরোধী দল ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, কাফরুল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাব্বিকে তুলে নিয়ে যাওয়া অশুভ উদ্দেশ্যপ্রণোদিত ও বিপজ্জনক কোনো কিছু ঘটারই ইঙ্গিতবাহী। বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, জনগণ অশান্তি ও গভীর শঙ্কার মধ্যে দিনযাপন করছে। হাবিবুর রহমান রাব্বি নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং তাদেরকেই হাবিবুর রহমান রাব্বিকে ফেরত দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১০

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১১

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৫

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৮

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৯

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

২০
X