কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১২:০২ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
সিইসির পদত্যাগ দাবি

ইসলামী আন্দোলনের গণমিছিল, নিরাপত্তা জোরদার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে গণমিছিল বের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (২১ জুন) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেবের নেতৃত্বে এ গণমিছিল বের করা হয়।

কর্মসূচি ঘিরে সকাল থেকে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় দলটির অসংখ্য নেতাকর্মী জড়ো হন। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

নির্বাচন কমিশন কার্যালয়ের অভিমুখে গণমিছিল কর্মসূচি পালন করার কথা রয়েছে দলটির পক্ষ থেকে। কিন্তু কর্মদিবসে মানুষের ভোগান্তি এড়াতে গণমিছিল সীমিত করার কথা বলছে পুলিশ।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণমিছিল শুরু হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

এর আগে রোববার (১৮ জুন) নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল করার ঘোষণা দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X