কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রবিনকে দ্রুত মুক্তি দিন, অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে : জাপা   

রবিনকে দ্রুত মুক্তি দিন, অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে : জাপা   

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবের আলম খান রবিনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সেইসঙ্গে দলটির নেতারা বলেছেন, মিথ্যা মামলায় রবিনকে ফাঁসানো হয়েছে। তাকে দ্রুত মুক্তি না দিলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কাকরাইলস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মো. সাহিদুর রহমান টেপা, সাইফুদ্দিন আহমেদ মিলন, এড. মো. রেজাউল ইসলাম ভূইঁয়া, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান- তারেক এ আদেল, সিনিয়র যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক-মাহমুদা রহমান মুন্নি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক- সুজন দে, আকতার হোসেন দেওয়ান, শরফুদ্দিন আহমেদ শিপু, শেখ মাসুক রহমান, মাহবুবুর রহমান খসরু, নেয়ামত উল্লাহ নবু, এম এ সাঈদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা হত্যা সন্ত্রাস ও কোনো অনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। মতিঝিল থানার সভাপতি জুবের আলম খান রবিনকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে সরকার ও প্রশাসনের কাছে রবিনের নামে মামলাটি প্রত্যাহার ও পুনঃ তদন্তের দাবি জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

সমাবেশে বক্তারা অবিলম্বে জুবের আলম খান রবিনের মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক মামলাটি পুনঃ তদন্তের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বলেন, উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X