কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১০:১৫ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি হাসপাতালে বেগম জিয়ার কেবিনে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিএনপি মহাসচিব তার দলের নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ত্যাগ করেন মির্জা ফখরুল।

বেগম খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। চিকিৎসকরা এরই মধ্যে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপন জরুরি। তবে এ চিকিৎসা দেশে সম্ভব নয়। এজন্য তাকে অনতিবিলম্বে দেশের বাইরে বহুমুখী সুবিধা সম্বলিত হাসপাতালে নিয়ে যেতে- যেখানে লিভার প্রতিস্থাপন করার সুযোগ সুবিধা রয়েছে। তবে সরকার বলছে, তারা আইনের সীমাবদ্ধতার কারণে বেগম জিয়াকে বিদেশে যেতে দিতে পারছেন না। খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও আথরাইটিস, কিডনি, উচ্চ রক্তচাপে ভুগছেন। তার হৃদরোগেরও সমস্যা রয়েছে।

গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X