কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৫ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জরুরি সভা অনুষ্ঠিত

ছাত্রদলের কেন্দ্রীয় সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ছবি : কালবেলা
ছাত্রদলের কেন্দ্রীয় সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ছবি : কালবেলা

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ সফলের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে ও সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশে রকিবুল ইসলাম বকুল বলেন, গণতান্ত্রিক শক্তির মহাযাত্রা, গণবিরোধী শক্তির পতনের যাত্রা শুরু হয়ে গেছে। ২৮ অক্টোবর থেকে ফ্যাসিবাদ পতনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই আন্দোলনের সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিতে হবে। অন্ধকার সময় শেষে ছাত্রদল শিগগিরই জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিবে।

সভাপতির বক্তব্যে রাশেদ ইকবাল খান বলেন, ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর জাতিকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করার যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরা জীবনের বিনিময়ে হলেও সেই দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। ঐতিহাসিক এই দায়িত্ব পালনে ছাত্রদল এই মুহূর্তে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। ২৮ অক্টোবর থেকে যেই মহাযাত্রা শুরু হবে, ছাত্রদল সেখানে অতীতের মতোই ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত। বাধা আসলে যথাযথ জবাব দেওয়া হবে। গণতন্ত্রের বিজয় অত্যাসন্ন। গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা অবৈধ সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাবে না।

সভায় ২৮ অক্টোবরের মহাসমাবেশ উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X