কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

কাউকে লিখিত দিয়ে জাতীয় পার্টি রাজনীতি করে না : চুন্নু

বনানী কার্যালয়ে আয়োজিত এক মতবনিমিয় সভায় মো. মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা
বনানী কার্যালয়ে আয়োজিত এক মতবনিমিয় সভায় মো. মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা

জাতীয় পার্টি কাউকে লিখিত দিয়ে রাজনীতি করে না মন্তব্য করে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলছেন, আমরা কারও এজেন্ট নই। কারও পক্ষ নেওয়া আমাদের রাজনীতি নয়। আমরা আমাদের রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। ৩০০ আসনেই নির্বাচন করার সাহস রাখি।

বৃহস্পতিবার (২২ জুন) দলের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক মতবনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মেজর (অব.) সিকদার মো. আনিসুর রহমানের সঙ্গে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের পরিচয় করাতে এ সভার আয়োজন করা হয়।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চাই- এমন দাবি জানিয়ে চুন্নু বলেন, সব ভোটার যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারে এমন পরিবেশ তৈরি করতে হবে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। অবস্থান কর্মসূচি নয়, মারামারি নয়- ভোটের মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদ করতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ মোটেই ভালো ছিল না এমন অভিযোগ করে সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, সিটি নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেনি।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের পরিবেশ সুন্দর করতে হবে। যদি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও এ অবস্থাই চলে তাহলে পরবর্তী জাতীয় নির্বাচনে আমরা অংশ নেব কিনা তা নিয়ে ভাবতে হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান।

চুন্নু বলেন, আওয়ামী লীগ এমন পরিবেশ সৃষ্টি করে যাতে ভোটাররা কেন্দ্রে আসতে না পারে। সিলেট সিটি নির্বাচনে আমাদের প্রার্থীর বিজয় সুনিশ্চিত ছিল। আওয়ামী লীগ সারা দেশ থেকে গুণ্ডাপাণ্ডা নিয়ে ও বিভিন্ন বাহিনী দিয়ে ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করেছে। আস্থার পরিবেশ সৃষ্টি না হলে সুষ্ঠু পরিবেশ সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১১

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১২

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৩

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৪

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৫

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৬

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৭

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

২০
X