কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৬:১২ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ
২৮ অক্টোবর মহাসমাবেশ

বড় প্রস্তুতি নিচ্ছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স: কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স: কালবেলা

রাজনীতিতে আবারও সক্রিয় হয়ে উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারই অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিয়ে মাঠে থাকবে দলটি। এর মাধ্যমে আবারও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে দলটি যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলটি। এজন্য নেতাকর্মীদের ঢাকায় আসার বিষয়ে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে দলটি।

গতকাল সোমবার (২৩ অক্টোবর) দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা হয়। সভায় আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

পরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশে সুশৃঙ্খলভাবে সমবেত হয়ে একদফা দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সরকারের কোনো ধরনের উসকানি, অসাংবিধানিক ও গণতন্ত্রবিরোধী অপতৎপরতায় বিভ্রান্ত না হওয়ার জন্য নির্বাহী পরিষদ দেশবাসী এবং সংগঠনের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানায়।’

এ বিষয়ে দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান কালবেলাকে বলেন, সমাবেশ সফল করতে ইতোমধ্যে বিভাগ, নগর-মহানগর, থানা ও ইউনিটসহ সব স্তরে মিটিং করা হয়েছে। প্রশাসন অনুমতি না দিলেও ২৮ অক্টোবর যে কোনো মূল্যে সমাবেশ বাস্তবায়ন করা হবে। এমনকি কোনো কারণে যদি মতিঝিলে জায়গা না পাই, তবুও আশপাশের যে কোনো এলাকায় সমাবেশ করা হবে।

গত বছরের ৩০ ডিসেম্বর সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি দিয়েছিল বিএনপি। সেদিন জামায়াতও গণমিছিল করেছিল। পরে বিএনপির সঙ্গে মিল রেখে কোনো কর্মসূচি না দিলেও প্রায় একই দাবিতে জেলা ও মহানগরে একাধিকবার কর্মসূচি পালন করেছে জামায়াত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X