কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর ১৭ হাজার প্রাণ দিতে চান ফারুক

জাতীয় প্রেস ক্লাবের সামনে কথা বলছেন বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুক। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে কথা বলছেন বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুক। ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে রাজপথের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ওইদিন ১৭ হাজার প্রাণ দিয়ে হলেও সরকারকে ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

মঙ্গলবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফারুক বলেন, আমরা ১৬-১৭ বছর ধরে ক্ষমতার বাইরে। বুকে অনেক সাহস নিয়ে অনেক মিথ্যা ও আজগুবি মামলা নিয়েও বেঁচে আছি। ছাত্রদলসহ অজস্র সহকর্মীদের হারিয়েছি। প্রয়োজনে ২৮ অক্টোবরে আরও ১৭ হাজার প্রাণ দেব, তবু আপনাদের (সরকার) ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘হলফ করে বলতে পারি, গত ১৬ বছরে ৪০ লাখ মামলাধারী বিএনপির একটি কর্মীও আওয়ামী লীগে যায়নি। তাই কীসের আশা করেন? আবার কিছুসংখ্যক অতি উৎসাহী... পুলিশ-আনসার সদস্য দিয়ে ক্ষমতায় যাবেন, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। ২৮ তারিখের মহাযাত্রায় ফয়সালা হবে আপনাদের অবৈধ সরকারের বিরুদ্ধে।’

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ঘোষণা দিয়েছেন— পাড়ায় পাড়ায় পাহারা দেবেন এবং বাস বন্ধ করে দেবেন। আপনারা না বন্ধ করলেও আপনাদের ‘চ্যালা-প্যালারা’ হয়তো বাস বন্ধ করে দেবে।’

পুলিশের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘আপনারা বলেছেন তল্লাশি চালাবেন। প্রত্যেকের ঘরে ঘরে যাবেন, গ্রেপ্তার করবেন। এসব কথা বলে বিএনপির একটি কর্মীকেও ২৮ অক্টোবরের মহাসমাবেশে আসা বন্ধ করা যাবে না। খেলা হবে, কার বিরুদ্ধে... ভুয়ার বিরুদ্ধে। খেলা হবে যারা আমার কষ্টের উপার্জিত টাকা নিয়ে বিদেশে বাড়ি করেছে তাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের ভালো লোকের বিরুদ্ধে নয়, তেমনিভাবে সব পুলিশদের বিরুদ্ধে কোনো অভিযোগ নয়। যারা অতি উৎসাহিত হয়ে ২৮ অক্টোবরের আগে ঘরে ঘরে তল্লাশি করছে তাদের বিরুদ্ধে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘সংকট আপনি সৃষ্টি করেছেন। এর সমাধান আপনাকে করতে হবে। আপনি যদি মানুষকে ভালোবাসেন, মানুষের দুঃখ-কষ্ট বোঝেন, তাহলে দয়া করে চলমান সংসদে ইজ্জত থাকতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযোজন করে নির্বাচন দিন। আপনি যদি জনগণের ভালো চান, এসব বাদ দিয়ে সংসদে তত্ত্বাবধায়ক বিল পাস করুন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন। জনগণের ভোটের অধিকার করুন।’

জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘এই সরকারের কোনো শরম নেই। কারণ শরম যদি থাকত তাহলে জনগণের ভোটে নির্বাচিত হতো। গরিবের টাকা লোপাট করে হাজার কোটি টাকার ব্রিজ, শত শত সেতু ও হাজার মহাসড়ক উদ্বোধন করছেন। তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পান কেন? আমি বলব আর কোনো মানুষের বুক খালি করবেন না।’

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মহম্মদ রহমতুল্লাহসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণতন্ত্র ফোরাম সভাপতি ভিপি ইব্রাহিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X