কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০১:৪৬ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশের ভেন্যু নিয়ে আ. লীগের অবস্থান জানা গেল

আওয়ামী লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
আওয়ামী লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

রাজধানীতে আগামী ২৮ অক্টোবর সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সমাবেশের ভেন্যু (স্থান) হিসেবে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট ছাড়া বিকল্প কোনো ভেন্যু ভাবছে না দলটি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে আওয়ামী লীগের সমাবেশের স্থান হিসেবে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট ছাড়াও বিকল্প হিসেবে আরও দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়ে বুধবার (২৫ অক্টোবর) চিঠি দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ বিভিন্ন তথ্য চেয়েছিল পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নামও চাওয়া হয়েছিল।

জবাবে রিয়াজ উদ্দিন বলেন, আমরা আরও দুটি ভেন্যুর নাম কী কী দেব তা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আজকেই তাদের (পুলিশ) চিঠির জবাব দেওয়া হবে।

এর আগে গত ২০ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।

চিঠিতে বলা হয়, সমাবেশে মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, স্টেডিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং গোলাপশাহ্ মাজার সংলগ্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থা জোরদার ও অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো। সমাবেশে অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। অনুষ্ঠানের অনুমতি ও ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাযাত্রার দিনে মহাসমাবেশ করবে ক্ষমতাসীন দলটিও। ফাঁকা মাঠে বিএনপি ও এর শরিকরা রাজধানীতে নৈরাজ্য চালাতে পারে—এমন আশঙ্কা করে আওয়ামী লীগের নেতারা বলছেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তারা রাজপথে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১০

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১১

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১২

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৩

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৪

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৫

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৬

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৭

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৮

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৯

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

২০
X