কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১০:০২ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র অধিকার পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

ছাত্র অধিকার পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
ছাত্র অধিকার পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

মোল্লা রহমতুল্লাহকে আহ্বায়ক এবং মুনতাসীর মাহমুদকে সদস্য সচিব করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (রেজা কিবরিয়া) ৮৪ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীতে সংগঠনটির এক জরুরি সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আজ শুক্রবার (২৭ অক্টোবর) ছাত্র অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতৃদ্বয় গণঅধিকার পরিষদের পদ গ্রহণ করার ফলে নির্বাচিত ৩টি পদের মধ্যে শীর্ষ দুটি পদ শূন্য হয়। গত ১৮ অক্টোবর ছাত্র অধিকার পরিষদের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোল্ল্যা রহমাতুল্লাহর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসঙ্গে কেন্দ্রীয় সদস্যদের মতামতের ভিত্তিতে সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্ল্যা রহমাতুল্লাহকে আহবায়ক এবং সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুনতাসির মাহমুদকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৮৪ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটি আগামী ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X