ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

শিক্ষা উপকরণের দাম কমানো, জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ শতাংশ কর বাতিল ও শিক্ষাব্যয় সংকোচনের দাবিতে ছাত্র সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

শুক্রবার (২৩ জুন) বিকেলে মিছিলটি ঢাবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে রাজু ভাস্কর্যে পাদদেশে ছাত্র সমাবেশ হয়।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দীপক শীল প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বলেন, ‘শিক্ষাখাতে জাতীয় আয়ের আট শতাংশ এবং মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে বলে আমরা বারবার বলে এসেছি। কিন্তু শিক্ষাখাতের সঙ্গে সামরিক ও তথ্যপ্রযুক্তি খাতকে যুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকার দিন দিন শিক্ষা উপকরণের দাম বাড়াচ্ছে। যখন আরও বেশি শিক্ষার্থীকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য আরও প্রণোদনা দেওয়ার কথা ছিল, তখন খাতা-কলম কেনার সামর্থ্যটুকুও এই সরকার কেড়ে নিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও অন্যান্য ফি কয়েক গুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের সন্তানদের লেখাপড়ার অধিকার কীভাবে নিশ্চিত হবে? আমরা দেখেছি ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজের উপরে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। গত বছর একই ভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপরে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাবনা এসেছিল পরে হাইকোর্টের নির্দেশনায় তা স্থগিত হয়।

‘এর আগে ২০১০ এবং ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে ভ্যাট আদায়ের পাঁয়তারা করা হলেও সাধারণ শিক্ষার্থীদের দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে সরকার ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। এই বাজেটের মধ্য দিয়ে সরকার এদেশের শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত, সহকারী সাধারণ সম্পাদক লাভলী হক, ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি রাসেল আহম্মেদসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X