কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

একতরফা নির্বাচনের পাঁয়তারা ভয়ংকর বিপর্যয় তৈরি করবে : সাইফুল হক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার ও সরকারি দলের আরও একটি একতরফা নির্বাচনের পাঁয়তারা দেশকে ভয়ংকর বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বিরোধী দলকে দমন করে সরকারের যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা দেশকে অনিবার্য সংঘাত-সংঘর্ষের পথে নিয়ে গেছে। বিরোধী দলসমূহের রাজনৈতিক তৎপরতার জন্য শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিসরও তারা ধ্বংস করে দিয়েছে। এ কারণে বিরোধী দল ও জনগণকে নিজেদের অধিকার আদায়ে এখন মরিয়া সংগ্রামে রাজপথে নামতে হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে বিরোধী দলে থাকতে আওয়ামী লীগ আন্দোলনের যেসব ফর্ম ব্যবহার করেছে- বিরোধী দলসমূহকে এখন বাধ্য হয়েই আন্দোলনের সেসব গণতান্ত্রিক ফর্ম অনুসরণ করতে হচ্ছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক। বিবৃতিতে তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর আজকের সংবাদ সম্মেলনে নির্বাচনকেন্দ্রিক সংকট উত্তরণের আশাবাদের পরিবর্তে প্রকারান্তরে আগুনে ঘি ঢেলে দেওয়া হয়েছে। সরকারের এই অবস্থান রাজনৈতিক সংকট কেবল আরও ঘনীভূত করবে, দেশ ও দেশের জনগণকে মারাত্মক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে; দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগও বাড়িয়ে তুলবে।

সাইফুল হক সরকার ও সরকারি দলকে অযৌক্তিক অনমনীয় মনোভাব এবং বিরোধী দলসমূহের ওপর দমন-নিপীড়ন পরিহার করে নির্বাচনকেন্দ্রিক সংকট উত্তরণে কার্যকর রাজনৈতিক উদ্যোগ নেবার আহ্বান জানান।

তিনি বলেন, মেয়াদ শেষ হয়ে যাবার আগেই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তা না হলে আগামীতে দেশ ও জনগণকে অনেক মাশুল দিতে হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১০

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১১

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১২

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৩

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৪

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৫

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৬

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৭

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৮

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৯

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

২০
X