কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সমর্থনে গণতন্ত্র মঞ্চের মিছিল

রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা
রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধ সমর্থনে রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তোপখানা রোড থেকে মিছিলটি শুরু হয়। এরপর বিজয়নগর, পল্টন মোড় এবং প্রেস ক্লাব ঘুরে সচিবালয়ের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই সরকার বলছে, যে কোনো মূল্যে তারা নির্বাচন করবে, কিন্তু দেশের জনগণ আর কোনো একতরফা নির্বাচন হতে দিবে না। এই সরকার আন্দোলন দমনের জন্য নানা অপকৌশল গ্রহণ করেছে। নিজেদের এজেন্টদের দিয়ে বিরোধী দলের সমাবেশে পরিকল্পিতভাবে সহিংসতা তৈরি করে এবং পুলিশ সদস্য হত্যা করে, পুলিশ হাসপাতালে হামলা, গাড়ি পুড়িয়ে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে একটা পরিবেশ তৈরি করতে চায়। বিরোধী দলের ওপর এর দায় চাপিয়ে আন্দোলন দমাতে সর্বাত্মক দমনপীড়ন করতে চায়।

সাকি বলেন, সরকারের সর্বাত্মক দমন-পীড়ন সত্ত্বেও সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ কর্মসূচি পালন করছেন। এজন্য আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সারা দেশের মানুষকে সংগ্রামী অভিনন্দন জানাই।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X