কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১২:৫৫ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আমীর খসরু গ্রেপ্তার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তার বাসা থেকে নিয়ে যাচ্ছে ডিবি। ছবি : সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তার বাসা থেকে নিয়ে যাচ্ছে ডিবি। ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে তার নামও ছিল বলে জানিয়েছে পুলিশ।

আটকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে রাজধানী গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে । ২৮ অক্টোবর সমাবেশের পর থেকে এই বাসায় ছিলেন তিনি।

এর আগে ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর বনানীর বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ। তবে সেদিন তিনি বাসায় ছিলেন না তিনি।

এদিকে, বৃহস্পতিবার ভোরে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ তিনজনকে। সন্ধ্যা রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনকে।

এর আগে গত কয়েকদিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পল্টন থানায় দায়ের করা নাশকতা মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X