কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বল এখনো সরকারের কোর্টে : ভিপি নুর

রাজধানীর পুরানা পল্টনে গায়েবানা জানাজা ও দোয়ার আগে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
রাজধানীর পুরানা পল্টনে গায়েবানা জানাজা ও দোয়ার আগে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বল এখনো আপনাদের (সরকার) কোর্টে। শান্তি ও সেইভ এক্সিট চাইলে অবিলম্বে রাজবন্দিদের মুক্তি দিয়ে আলোচনা করে সমঝোতার মাধ্যমে সম্প্রীতি প্রতিষ্ঠায় উদ্যোগ নিন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিন।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে এক গায়েবানা জানাজা ও দোয়াপূর্ব বক্তব্যে ক্ষমতাসীনদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর হরতাল-অবরোধে নিহতদের স্মরণে গণঅধিকার পরিষদের (নুর) উদ্যোগে এই গায়েবানা জানাজা এবং আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

ভিপি নুর বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানো হলো, আহত করল- আমরা চুপ থাকতে পারি না। এর বিহিত হওয়া দরকার। গত ২৮ অক্টোবর আমাদের যুব অধিকার পরিষদের নেতা সায়মনের পেটে গুলি লেগেছে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। শ্রমিক অধিকার পরিষদের নেতা রুবেলের চোখে গুলি লেগেছে। গত পরশু আমাদের প্রোগ্রাম শেষে ফেরার পথে গণঅধিকার পরিষদের নেতা উজ্জ্বলকে তুলে নিয়ে পুলিশ নাশকতার মামলা দিয়েছে। জনগণের সেবক হয়ে পুলিশ এভাবে মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তার করে মানুষকে হয়রানি করতে পারে না।’

প্রশাসনকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের অভিশাপ নেবেন না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ২৮ অক্টোবরে জনগণের উপস্থিতি দেখে সরকারের মাথা খারাপ হয়ে যায়। প্রশাসন চাইলে সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারত। এতে সমাবেশও শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যেত। কিন্তু সরকারবিরোধীদের মাঠে দাঁড়াতে দেবে না। তাই পরিকল্পিতভাবে সমাবেশ বানচাল করেছে।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমাদের ওপর যারা অত্যাচার-নির্যাতন করছে, আল্লাহ তাদের বিচার করবে।

গায়েবানা জানাজা ও দোয়া শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিলটি পুরানা পল্টন ঘুরে নাইটিঙ্গেল মোড়, বিএনপি পার্টি অফিসের সামনে দিয়ে ফকিরাপুল হয়ে কালভার্ট রোডে এসে শেষ হয়।

গায়েবানা জানাজা ও দোয়ায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, এডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, আরিফ তালুকদার, সহসভাপতি নিজামউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, জিলু খান, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস মিয়া, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবসহ দলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X