কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে বিএনপিকে থাকতে হবে সংবিধানে এমন কিছু নেই : ফারুক খান

ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। ছবি : সংগৃহীত
ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেছেন, নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সংবিধানে এমন কিছু বলা নেই। শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

ফারুক খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নির্বাচনের অনুকূলে আছে। বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করছে না, সহিংসতা করছে।

নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র গ্রহণ করার জন্য বিএনপি অফিসে কাউকে পাওয়া যায়নি—এ বিষয়ে জানতে চাইলে ফারুক খান বলেন, এটা বিএনপির জন্য লজ্জাজনক।

এদিন সকালে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দফায় ৪৪টি দলের মধ্যে ২২টি দলকে নিয়ে সংলাপ শুরুর কথা থাকলেও ১৪টি দলের প্রতিনিধিদের নিয়ে সভা শুরু হয়।

সংলাপে বসা দলগুলোর মধ্যে রয়েছে- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, এনপিপি, গণফোরাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএনএফ, গণফ্রন্ট, গণতন্ত্রী পার্টি ও নতুন নিবন্ধিত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদকে নিয়ে আওয়ামী লীগের পক্ষে সংলাপে অংশ নিয়েছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

বিএনপিসহ ২২টি দলকে নিয়ে বিকেলে আলোচনায় বসার কথা থাকলেও সংলাপে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানা যায়।

বিএনপি ছাড়াও তাদের জোটের আরও কয়েকটি দল সংলাপে যাওয়ার আগ্রহ নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে। এদের মধ্যে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টি, জেএসডি রয়েছে।

এদিকে কোনো জোটে না থাকলেও সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইসলামিক দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সংলাপে যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১০

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১১

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১২

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৩

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৫

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৬

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৭

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৯

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

২০
X